Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ক্যানিংয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল, মারধরে গুরুতর জখম ৫ কর্মী

ক্যানিংয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল, মারধরে গুরুতর জখম ৫ কর্মী

ক্যানিং, ৩ আগস্ট (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। নতুন বিজেপি কর্মীদের মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই পুরাতন বিজেপি কর্মী। ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং ২ নম্বর ব্লকের দক্ষিণ দাহারানি গ্রামে। গুরুতর জখম দুই বিজেপি কর্মী ভবেশ হালদার ও নিমাই পান্ডা।

দু'জনেই বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ। ঘটনায় অভিযোগের আঙুল নতুন বিজেপি কর্মী হান্নান সর্দার, রহমান সর্দার ও তাদের অনুগামীদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে এলাকায় একটি চক্ষু পরীক্ষা শিবির রয়েছে। সেই শিবিরের জন্য প্রচারে বেরিয়েছিলেন এই শক্তিকেন্দ্র প্রমুখরা। রবিবার সন্ধ্যায় তাঁদের সেই প্রচারে বাধা দেয় হান্নান, রহমানরা। এলাকায় সমস্ত কাজ তারাই করবেন বলে হুঁশিয়ারিও দেন। সেই ঘটনার প্রতিবাদ করতেই ভবেশ, নিমাই-সহ অন্যান্য বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। ভবেশের মাথা ফাটিয়ে দেওয়া হয়। নিমাইয়ের শিরদাঁড়ায় গুরুতর চোট লেগেছে। দুজনকেই প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তদের আরও অভিযোগ নব্য বিজেপিরা আসলে সবই তৃণমূলের দালাল। বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, কোনও ভাবেই এই অন্যায় মেনে নেওয়া যাবে না। তৃণমূলের অত্যাচার সহ্য করে যারা বিজেপি করেছে, বর্তমানে বিজেপি ক্ষমতায় এসেও যদি তাঁদের আক্রান্ত হতে হয় তার থেকে লজ্জার আর কিছু নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla