Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
লা লিগা: হাফিনিয়া, লামিন ইয়ামালের জোড়া গোলে টানা তৃতীয় জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল

লা লিগা: হাফিনিয়া, লামিন ইয়ামালের জোড়া গোলে টানা তৃতীয় জয় তুলে নিল হান্সি ফ্লিকের দল

বার্সিলোনা, ১ সেপ্টেম্বর (হি.স.): কাম্প নউয়ে সোমবার রায়ো ভাইয়েকানোর বিপক্ষে বার্সিলোনার জয় ৫-২ গোলে।

হাফিনিয়া, লামিন ইয়ামালের জোড়া গোলে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল।

শিরোপাধারীদের অন্য গোলটি প্রতিপক্ষের আত্মঘাতী। ভাইয়েকানোর হয়ে জোড়া গোল করেন সের্হিও কামেয়ো।

পিছিয়ে পড়া বার্সিলোনাকে সমতায় ফেরান হাফিনিয়া। একটু পরই ইয়ামালের চোখধাঁধানো গোলে এগিয়ে যায় বার্সিলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে লুজিনের আত্মঘাতী গোলে চ্যাম্পিয়নদের ব্যবধান বাড়ার পর, দ্বিতীয় গোল করে ভাইয়েকানোকে লড়াইয়ে রাখেন কামেয়ো। তবে হাফিনিয়া আবার ব্যবধান বাড়িয়ে নেওয়ার পর, শেষ দিকে নিজের দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল।

প্রথম তিন ম্যাচে মোট ১২ গোল করল বার্সিলোনা, যার পাঁচটিই অধিনায়ক হাফিনিয়ার।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সিলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বরে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla