কলকাতা, ৩১ মে (হি.স.): তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়। রবিবার দুপুরে পুলিশ যখন মদন মিত্রের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালাবন্ধ করে বেরিয়ে যায় তারা।
রবিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ হঠাৎ করেই বিশাল পুলিশ বাহিনী 'উদয় ভিলা' চত্বর ঘিরে ফেলে। প্রতিবেশীদের দাবি, এই বাড়িতে মাঝেমধ্যেই এসে থাকতেন মদন মিত্র। মদনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, কামারহাটির বিধায়ক এদিন দক্ষিণ কলকাতার বাড়িতে ছিলেন। ফলে তদন্তকারীরা যখন যান সে সময় মদন মিত্র কামারহাটির বাড়িতে ছিলেন না|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
