Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে বৃষ্টি ও বজ্রপাত, পরিত্যক্ত খেলা ঘোষণা করল আইএফএ

মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে বৃষ্টি ও বজ্রপাত, পরিত্যক্ত খেলা ঘোষণা করল আইএফএ

কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : অবিশ্রান্ত বৃষ্টিা দফায় দফায়। বুধবার এর পরিপ্রেক্ষিতেই শেষ পর্যন্ত কলকাতা ফুটবল লিগ পন্ড। প্রিমিয়ার ডিভিশনের খেলা ছিল এদিন। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক জরুরি বার্তা পাঠানো হয়েছে এবং সবিস্তারেই জানানো হয়েছে যে, পুলিশ আ্যথলেটিক ক্লাব ও মহমেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে পূর্ব নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী খেলা থাকলেও অবশেষে বৃষ্টির জন্য অপেক্ষা শেষ করে বাতিল করা হয়েছে।

এদিন প্রেস বিজ্ঞপ্তিতে আইএফএ জানিয়েছে যে, একটানা মাঝারি থেকেই ভারি বৃষ্টিপাতের দরুণ অনুপযুক্ত হয়ে পড়েছে মাঠের আউটফিল্ড। শুধু তাই নয়, বিপদের আশঙ্কা রয়ে যায় প্রতি মুহূর্তে। এছাড়াও আরও জানানো হয়েছে যে, বৃষ্টির সঙ্গেই সমান্তরালভাবে বজ্রপাত হয়েছে। মহমেডান স্পোর্টিং ক্লাবের মাঠে ঘিরেই তা লাগাতর চলতে থাকে। যথারীতি দুই দল খেলায় যোগ দিতে সময়মত পৌঁছেছে। তবুও অযথা ঝুঁকি নিয়ে খেলা পরিচালনা নয় বরং তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla