Dailyhunt
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারের ইস্তফা গ্রহণ, রাজ্যসভার আসনটি শূন্য ঘোষণা

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ারের ইস্তফা গ্রহণ, রাজ্যসভার আসনটি শূন্য ঘোষণা

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা অজিত পওয়ার বুধবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন, যা চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন গ্রহণ করেছেন। এর ফলে উচ্চকক্ষের সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

রাজ্যসভা সচিবালয় থেকে জারি করা সংসদীয় বুলেটিন (অংশ-২) অনুযায়ী, পওয়ার বুধবার উপরাষ্ট্রপতি ভবনে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

চেয়ারম্যান তাঁর ইস্তফা ৬ মে ২০২৬ থেকে কার্যকর বলে গ্রহণ করেছেন।

এই উপলক্ষে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন দেশসেবায় সুনেত্রা পওয়ারের অবদানের প্রশংসা করেন। তিনি পওয়ারকে শুভেচ্ছা জানান এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, রাজ্যসভা সচিবালয়ের বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গেই এই আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে গেল। এখন এই শূন্যস্থান পূরণের জন্য উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla