Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাহোবায় উদ্ধার এক তরুণীর মৃতদেহ

মাহোবায় উদ্ধার এক তরুণীর মৃতদেহ

মাহোবা, ১৪ এপ্রিল ( হি. স.): মঙ্গলবার উত্তর প্রদেশের মাহোবায় সুভাষ নগর এলাকায় উদ্ধার হলো এক তরুণীর মৃতদেহ। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রিয়াঙ্কা (১৯)। সে সুভাষ নগরেরই বাসিন্দা। এদিন সকালে স্থানীয়রা ওই তরুণীর মৃতদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয় ।

খবর পেয়ে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় ।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃতের মাথায় এবং শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। পাথর জাতীয় ভারী কোনও জিনিস দিয়ে আঘাতের ফলে তৈরি হয়েছে এই ক্ষত। পরিবারের সদস্যরা জানিয়েছেন , মেয়েটির বিয়ের দিন স্থির হয়েছিল ৮ জুলাই । সেই অনুযায়ী চলছিল বিয়ের প্রস্তুতি। তার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পুলিশের কাছে মামলা দায়ের করেছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla