Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মালদায় পুলিশের উদ্যোগে উদ্ধার ৬০০ হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরল

মালদায় পুলিশের উদ্যোগে উদ্ধার ৬০০ হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে ফিরল

মালদা, ৫ আগস্ট (হি. স.): পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৬০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বুধবার মালদা পুলিশ লাইনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ১৪টি থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি এদিন সংশ্লিষ্ট মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের অভিযান শুরু হয়। এরপর থেকে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিনের প্রচেষ্টায় প্রযুক্তির সাহায্যে উদ্ধার হওয়া ফোনগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়। যাচাই-বাছাইয়ের পর এদিন তাঁদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিংহ-সহ পুলিশের আধিকারিকরা। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকেরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান তাঁরা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ভবিষ্যতেও অভিযান চালানো হবে। পাশাপাশি মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla