Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মৌসুমি বায়ু সক্রিয়, বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে

মৌসুমি বায়ু সক্রিয়, বৃষ্টির অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে

কলকাতা, ২ জুলাই (হি.স.): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে, যা বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির কারণ। আবার শুক্রবার, ৩ জুলাই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গে আপাতত টানা কয়েক দিন বৃষ্টি চলবে।

কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগের তুলনায় দুর্যোগ কিছুটা কমতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অবশ্য কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের জন্য ঝড়-বৃষ্টির কোনও সতর্কতা নেই। শনিবার থেকে আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla