Dailyhunt
মেকানিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ উদ্ভাবনের মাধ্যমে ত্বরান্বিত এনএফ রেলের বিকাশ

মেকানিক্যাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ উদ্ভাবনের মাধ্যমে ত্বরান্বিত এনএফ রেলের বিকাশ

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্ট ২০২৫-২৬ অর্থবর্ষে সুরক্ষা, আধুনিকীকরণ এবং ক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পরিচালনগত ভাবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে রক্ষণাবেক্ষণ ক্ষমতা মজবুত করেছে, ট্রেন পরিষেবার প্রসার ঘটিয়েছে এবং কোচের সংখ্যা বৃদ্ধি করেছে।

যার ফলে সামগ্রিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং অধিক নিরাপদ, নির্ভরযোগ্য ও যাত্রী-কেন্দ্রিক ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত হয়েছে। অনবোর্ড সুরক্ষা ব্যবস্থার উন্নতি ফায়ার সেফটি স্ট্যান্ডার্ডকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। অন্যদিকে, রক্ষণাবেক্ষণ পদ্ধতি ও পরিকাঠামোর অগ্রগতি নির্ভরযোগ্যতা ও সেবার গুণমান বৃদ্ধিতে অবদান রেখেছে।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ তথ্য দিয়ে জানান, বিশেষভাবে সম্পদ সমূহের ব্যাপক সংস্কার এবং কোচিং স্টকের আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ মাইলফলকগুলো পরিচালনগত প্রস্তুতি, যাত্রী-স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতার মানকে আরও উন্নত করেছে, যা সুরক্ষা, দক্ষ এবং গ্রাহক-কেন্দ্রিক রেল পরিষেবা প্রদানের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকারকে সুদৃঢ় করেছে।

তিনি জানান, পরিচালনগত সম্প্রসারণ ও আধুনিকীকরণের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে বেশ কয়েকটি ক্ষেত্রে প্রথমের কৃতিত্ব অর্জন করেছে। কামাখ্যা কোচিং ডিপোতে বন্দে ভারত স্লিপার ট্রেনের রক্ষণা বেক্ষণের কাজ শুরু করা হয়েছে। এছাড়া, এই জোনে আটটি অমৃত ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। পরিকাঠামোগত সম্প্রসারণের অংশ হিসেবে নিউ বঙাইগাঁও এবং নিউ গুয়াহাটিতে দুটি নতুন 'সেলফ-প্রপেলড অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ইকুইপমেন্ট' (এসপিএআরএমই)-এর কাজ চালু করা হয়েছে।

বর্ধিত চাহিদা মেটানোর জন্য ২১টি ট্রেনে ২২টি কোচ বৃদ্ধি করা হয়েছে। ইলেকট্রনিক ইন-মোশন ওয়েব্রিজ (ইআইএমডব্লিউবি)-এ ওজন পরিমাপের নির্ভুলতা বৃদ্ধির লক্ষ্যে রঙিয়া ডিভিশনে একটি 'টেস্টরেক'-ও চালু করা হয়েছে।

সুরক্ষা ব্যবস্থা মজবুতকরণে এক বিশাল পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন কোচের বৈদ্যুতিক প্যানেলগুলোতে ৩,৪১৬টি অ্যারোসল-বেসড ফায়ার সাপ্রেশন সিস্টেম স্থাপন করা হয়েছে। একই সাথে সমস্ত প্যান্ট্রি ও পাওয়ার কারে ম্যানুয়াল ফায়ার ডিটেকশন অ্যন্ড সাপ্রেশান সিস্টেম সফলভাবে স্বয়ংক্রিয় ব্যবস্থায় উন্নীত করা হয়েছে, যা ট্রেনে ভ্রমণের সুরক্ষা ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। এক ঐতিহাসিক সাফল্য হিসেবে, ২০২৫-এর নভেম্বর মাসে নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে একটি 'টাওয়ার কার'-এর সর্বপ্রথম পিওএইস সফলভাবে সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণ সক্ষমতা আরও মজবুত করার লক্ষ্যে নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে এলএইছবি কোচগুলোর 'মিড-লাইফ রিহ্যাবিলিটেশন' (এমএলআর)-এর কাজ শুরু হয়েছে এবং প্রথম আপগ্রেডকৃত কোচটি ২০২৬-এর এপ্রিলের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। রাজধানী এক্সপ্রেসের ৪৯টি কোচের সংস্কারের মাধ্যমে যাত্রী সুযোগ-সুবিধাও উন্নত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla