Dailyhunt

মেসির সফরের তিক্ত অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তোপ লিয়েন্ডার পেজের

লকাতা, ৪ এপ্রিল (হি.স.): গত ডিসেম্বরে কলকাতা সফরে এসে ফুটবল তারকা লিওনেল মেসির সফরের সময় তিক্ত অভিজ্ঞতার কথা উস্কে দিলেন কিংবদন্তি ক্রীড়াবিদ তথা সদ্য বিজেপি-তে যোগ দেওয়া লিয়েন্ডার পেজ। নাম উল্লেখ না করলেও পেজ পুরো ঘটনার দায় চাপিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর।

সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মেসিকে ঠিকমতো দেখতে না পাওয়ার জন্যই দর্শকরা তাণ্ডব চালায় স্টেডিয়াম ও তার বাইরে। শনিবার সেই ঘটনাকে টেনে এনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে কটাক্ষ করলেন লিয়েন্ডার পেজ

চলতি সপ্তাহের শুরুতে নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতার উপস্থিতিতে পদ্ম-শিবিরে নাম লেখান টেনিস তারকা পেজ। প্রথমবার কলকাতায় এসে বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি একাধিক বিষয় তুলে ধরেন। বলেন, ''এটা খুব খারাপ অনুভূতি, যখন আমি দেশের খেলাধুলোর জন্য লড়াই করছি, তখন পশ্চিমবঙ্গে লিওনেল মেসি এলেন। কতটা অসম্মান করা হয়েছে ওঁকে। খুব কষ্ট হয়। আমাদের মাতৃভূমি বাংলাকে কীভাবে তুলে ধরা হল ওই অনুষ্ঠানে!''

এর পরই তিনি নাম না করে কটাক্ষ করেন অরূপ বিশ্বাসকে। বলেন, ''আমার মতে, ওই আয়োজন যদি দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় বা ওঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করতেন, কিংবা কোনও খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী আয়োজন করতেন, তাহলে এমন হতো না। তিনি একজন খেলোয়াড়কে রক্ষা করতেন। রাজ্যের নাম, বাংলার এবং দেশের নাম, মর্যাদা রক্ষা করতেন।''

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla