Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মির্জাপুরে জলাশয়ে ডুবে কিশোরীর মৃত্যু, উদ্ধার দেহ

মির্জাপুরে জলাশয়ে ডুবে কিশোরীর মৃত্যু, উদ্ধার দেহ

মির্জাপুর, ২ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। লালগঞ্জ থানা এলাকার গুলালপুর গ্রামে বাণসাগর খালের পাশের একটি জলাশয়ে মঙ্গলবার ডুবে যায় ১৭ বছরের ওই কিশোরী। বুধবার তার দেহ উদ্ধার করে পুলিশ।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, লহঙ্গপুর ফাঁড়ি এলাকার বাসিন্দা প্রেম নারায়ণের মেয়ে আরতি মঙ্গলবার ছাগল চরাতে বেরিয়েছিল।

সেই সময় পা পিছলে সে জলাশয়ে পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাতভর তার খোঁজ চালান।

বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা জলে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই কিশোরীর।

এই ঘটনার পর জলাশয়ের ধারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla