Dailyhunt
মির্জাপুরে ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

মির্জাপুরে ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

মির্জাপুর, ৮ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার পাদ্রি থানা এলাকার পাহাড়া রেলস্টেশনের কাছে বুধবার সকালে ট্রেন থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রেললাইনের পাশে প্রথমে এক রেলকর্মী ওই মহিলার দেহ দেখতে পান। এরপরই তিনি বিষয়টি পুলিশকে জানান।

তারপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতার বয়স আনুমানিক ৫০ বছর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।

পাদ্রি থানার ভারপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, ময়নাতদন্তের আগে মৃতদেহটি ৭২ ঘণ্টা মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে, যাতে পরিচয় শনাক্ত করা যায়। পাশাপাশি, আশপাশের থানাগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে তিনি জানান।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla