Dailyhunt

মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোনের ঘটনায় ধৃত ৩

মালদা, ৪ এপ্রিল, (হি.স.): শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোনের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করল।

মালতিপুরের জনসভা সেরে গাজোল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় এদিন নজরে পড়ে ড্রোনের গতিবিধি। বেশ কিছুক্ষণ তিনি হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে বিষয়টার উপর নজর রাখেন।

বলেন, "কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।" উপস্থিত নিরাপত্তারক্ষীদের কাছে তিনি জানতে চান, এই ড্রোন কেন উড়ছে। মাইক হাতে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রীর এমন বার্তা পেয়ে হুলস্থূল শুরু হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর এর সঙ্গে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। যদিও ধৃতদের নাম-পরিচয়, কী কারণে তারা ড্রোন ওড়াচ্ছিল-এ সবের জবাব পুলিশ দেয়নি। বিষয়টির গুরুত্ব নিয়ে তাই প্রশ্ন উঠেছে নানা মহলে। দলীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের একটি নির্বাচনী প্রচার সংস্থার পক্ষ থেকে ড্রোনটি ওড়ানো হয়েছিল। এর পরেই নামিয়ে নেওয়া হয় ড্রোনটিকে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla