Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নদীর জলস্তর বৃদ্ধি, আটকে পড়া ২৫ জনকে উদ্ধার প্রশাসনের

নদীর জলস্তর বৃদ্ধি, আটকে পড়া ২৫ জনকে উদ্ধার প্রশাসনের

নাহান, ৪ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশে নাহানের জলমুশা খন্ডে আটকে পড়া চারটি পরিবারের ২৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ভারী বৃষ্টির জেরে কাটাসান এলাকার জলমুশা খন্ডে জলস্তর আচমকাই বেড়ে যাওয়ায় তাঁরা নদীর মাঝখানে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ, হোমগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভূপেন্দ্র কুমার সদর নাহান থানায় খবর দেন যে, কাটাসানের কাছে জলমুশা খন্ডে জল হঠাৎ বেড়ে যাওয়ায় প্রায় ২৫ জন নদীর মাঝখানে আটকে পড়েছেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।

উদ্ধার অভিযানে দমকল বাহিনীর পাশাপাশি পাওন্তা সাহিবের তহসিলদারও উপস্থিত ছিলেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এনডিআরএফের একটি দলকেও প্রস্তুত রাখা হয়। পুলিশ ও হোমগার্ডের যৌথ দল প্রায় তিন ঘণ্টা ধরে ঝুঁকি নিয়েও উদ্ধার অভিযান চালায়। পরে জলস্তর কিছুটা কমতেই দ্রুত সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে ছয় মাসের শিশু থেকে শুরু করে ৪৫ বছর বয়সিরাও রয়েছে। পুলিশ জানিয়েছে, কোনও ধরনের প্রাণহানি ছাড়াই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla