Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নগাঁওয়ের কামপুরে বুনো হাতির হামলায় মহিলা সহ মৃত্যু দুজনের, আহত কয়েকজন

গাঁও (অসম), ৩০ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কামপুর রেঞ্জ ফরেস্ট অফিসের অধীনস্থ কয়েকটি গ্রামে বুনো হাতির হামলায় এক মহিলা সহ দুজনের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের শাহাজ উদ্দিন এবং হানুফা খাতুন বলে শনাক্ত করা হয়ে গেছে।

নগাঁও জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোররাতে বুনো হাতির এক পাল কামপুর রাজস্ব সার্কলের অন্তর্গত কামপুর রেঞ্জ ফরেস্ট অফিসের অধীন কান্দাপাড়া এবং রাংলুবস্তি গ্রামে প্রবেশ করে ব্যাপক হামলা চালিয়েছিল।

নিহত হানুফা খাতুনের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশের সূত্রটি জানিয়েছে, পালের একটি হাতি তাঁকে (হানিফা) শূঁড় দিয়ে প্যাঁচিয়ে ঘর থেকে টেনে বের করে আছড়ে মেরে ফেলেছে। রাতভর এলাকায় একাধিক হাতি ঢুকে এলোপাতাড়ি হামলা চালিয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বুনো হাতির পালটি রাতভর দুটি গ্রামে ঘুরে ঘুরে তছনছ করেছে। হাতিগুলো গ্রামবাসীদের ওপর হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে সম্পত্তিরও ক্ষয়ক্ষতি করেছে।

দুজনের মৃত্যুর পাশাপাশি আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

বন বিভাগের কর্মী এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। হাতির তাণ্ডবে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla