Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নতুন সেনাপ্রধানের দায়িত্বের পর রাশিয়ায় ইউক্রেনের হামলা বৃদ্ধি, নিহত শতাধিক : মস্কো

স্কো, ৫ আগস্ট (হি. স.): ইউক্রেনের নতুন সেনাপ্রধান মিখাইল দ্রাপাতির দায়িত্ব গ্রহণের পর থেকে রাশিয়ার ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ বিদেশ মন্ত্রকের বিশেষ দূত রোডিয়ন মিরোশনিক জানিয়েছেন, ২১ জুলাই দ্রাপাতি দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেনের হামলায় অন্তত ১০০ জন নিহত এবং প্রায় ৯৫০ জন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তত ৪৫ জন শিশু, যার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলেও তাঁর দাবি।

জানা গেছে , নতুন কৌশলের অংশ হিসেবে ইউক্রেন সাধারণ বাস, ব্যক্তিগত গাড়ি, কৃষি যন্ত্রপাতি ও অ্যাম্বুল্যান্সের মতো বেসামরিক লক্ষ্যবস্তুতেও হামলা বাড়িয়েছে। পাশাপাশি এও জানা গেছে , পশ্চিমা দেশগুলির সামরিক সহায়তা এবং বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার সামরিক সক্ষমতার ওপর আরও চাপ সৃষ্টি করছে।

এদিকে, সোমবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক বেসরকারি গুদাম লক্ষ্যবস্তু হয়।

কার্যনির্বাহী আঞ্চলিক গভর্নর ভিতালি কোরোলিয়ভ জানান, চেখভ শহরের একটি গুদামে হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-কাজাখস্তান মিডিয়া ফোরামে রুশ উপ-বিদেশমন্ত্রী মিখাইল গালুজিন অভিযোগ করেন, ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক পরিকাঠামোতে হামলা চালিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।

এছাড়া রুশ সামরিক বিশেষজ্ঞ আন্দ্রেই মারোচকো দাবি করেছেন, রুশ বাহিনী সুমি অঞ্চলের নোভায়া সেচের কাছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় অগ্রগতি করেছে এবং মারিনো এলাকার দিকে চাপ বাড়াচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রুশ প্রতিরক্ষা মন্ত্রক নোভায়া সেচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla