Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নয়ডায় ট্রাকের ধাক্কায় পিষ্ট রাস্তার ধারে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি

নয়ডায় ট্রাকের ধাক্কায় পিষ্ট রাস্তার ধারে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি

নয়ডা, ২ জুন (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার রাতে নয়ডার সেক্টর ৬৩ থানার অন্তর্গত সি-ব্লক ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঘটেছে ঘটনাটি। রাস্তার ধারে ঘুমন্ত এক ব্যক্তিকে পিষে দেয় একটি বেপরোয়া গতির ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রোহিত কুমার (৩২) ।

দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক ট্রাক চালক।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে সেক্টর ৬৩-র রাস্তার পাশে ঘুমিয়ে ছিলেন রোহিত নামের ওই ব্যক্তি । সেইসময় বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি ট্রাক রাস্তার পাশে ঘুমিয়ে থাকা রোহিত কুমারকে পিষে দেয় । ঘটনাস্থলেই রোহিত মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla