Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নেপাল থেকে বাড়ি ফিরলেন আরামবাগের ৬৫ পর্যটক

হুগলি, ২ সেপ্টেম্বর (হি স)। নেপাল থেকে বাড়ি ফিরলেন আরামবাগের ৬৫ জন পর্যটক। বুধবার সকাল ৯টা নাগাদ আরামবাগে পৌঁছয় ট্যুরিস্ট বাস। স্বস্তি মেলে পরিবারের সদস্যদের।

গত ২৪ অগস্ট আরামবাগের একটি পর্যটন সংস্থার সঙ্গে ৬৫ জন বাসিন্দা নেপাল বেড়াতে গিয়েছিলেন। ২৬ তারিখ হড়পা বানের খবর মিলতেই শুরু হয়ে যায় উদ্বেগ।

বেশ কিছুটা সময় ধরে যোগাযোগ করা যাচ্ছিল না পর্যটন সংস্থার লোকজন এবং বাকি পর্যটকদের সঙ্গে। পরে সকলেরই খোঁজ মেলে।

আরামবাগের ওলাইবিবি তলা থেকে নেপালের উদ্দেশে রওনা হয়েছিল এই পর্যটক দল। সফর চলাকালীন নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের খবর ছড়াতেই সকলের পরিবার চিন্তায় পড়ে যায়। ওই সময় নেপাল থেকে একটি ভিডিয়ো বার্তা দিয়ে পর্যটকরা জানিয়েছিলেন, আমরা সকলেই ভালো আছি। সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে সকলে কী ভাবে ফিরবেন, কোন পথে ফিরবেন তা নিয়ে সংশয়ে ছিলেন পরিবারের সদস্যরা। এ দিন মা বাড়ি ফেরার পরে আবেগ ধরে রাখতে পারেননি অধ্যাপক অর্ণব দত্ত। তিনি বলেন, 'টানা নয় দিন মাকে দেখতে পাইনি। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। মাকে জড়িয়ে ধরে চোখের জল ধরে রাখতে পারিনি। কতটা আনন্দ হয়েছে তা বলে বোঝাতে পারব না।'

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla