
কাঠমান্ডু, ৩ সেপ্টেম্বর (হি.স.): নেপালে ভয়াবহ হড়পা বানের পর এক সপ্তাহ অতিক্রান্ত। ধ্বংসস্তূপে প্রাণের সন্ধানে এখনও জোরকদমে চলছে উদ্ধারকাজ। নেপালে ও তিব্বতে প্রাকৃতিক এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৫২। এর মধ্যে তিব্বতে মৃতের সংখ্যা ২১।
এখনও ৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
বহু ভারতীয় নেপালের এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন। শুধু ভারতীয় নাগরিকই নন, অন্যান্য দেশের নাগরিকরাও নেপালে এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন। তবে, এখনও পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বাধা-বিঘ্ন কাটিয়ে দুর্গম এলাকাতেও চলছে উদ্ধারকাজ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ

