Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

নিট প্রশ্নফাঁস কাণ্ডে সংসদীয় কমিটির সামনে হাজির সিবিআই ও এনটিএ আধিকারিকরা

য়াদিল্লি, ২৯ মে (হি.স.) : নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁস মামলায় শুক্রবার সংসদের সরকারি আশ্বাস সংক্রান্ত কমিটির সামনে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং। প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্তের অগ্রগতি, গ্রেফতারি এবং পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিটির কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করা হয়।

রাজ্যসভার সাংসদ এম থাম্বিদুরাইয়ের নেতৃত্বাধীন ১১ সদস্যের সংসদীয় কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিবও উপস্থিত ছিলেন। কমিটি তদন্তের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চায়।

বৈঠকে সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে সংস্থার বিশেষ ডিরেক্টর, অতিরিক্ত ডিরেক্টর এবং যুগ্ম ডিরেক্টর স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজ্যে তদন্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং চলমান আইনি পদক্ষেপ নিয়ে কমিটিকে অবহিত করা হয়।

অন্যদিকে, এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং পরীক্ষার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যতে প্রশ্নফাঁস রুখতে গৃহীত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

উল্লেখ্য, নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে দেশজুড়ে রাজনৈতিক ও শিক্ষামহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত এই মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla