Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নিউ বঙাইগাঁওয়ের ওয়াগন ওয়ার্কশপের উল্লেখযোগ্য মাইলফলক অর্জন

নিউ বঙাইগাঁওয়ের ওয়াগন ওয়ার্কশপের উল্লেখযোগ্য মাইলফলক অর্জন

Hindusthan Samachar 0 months ago

গুয়াহাটি, ২৯ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন নিউ বঙাইগাঁওয়ে অবস্থিত ক্যারেজ ও ওয়াগন ওয়ার্কশপ উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এটি আধুনিকীকরণ, সুরক্ষা বৃদ্ধি এবং পরিচালনগত উৎকর্ষের প্রতি ধারাবাহিক মনোযোগের প্রতিফলন বলে মনে করছেন এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অন্যতম প্রধান সাফল্যগুলির মধ্যে একটি হলো নিউ বঙাইগাঁও ওয়ার্কশপে লিংক-হফম্যান-বুশ (এলএইচবি) কোচগুলির 'মিড-লাইফ রিহ্যাবিলিটেশন' (এমএলআর) কাজ সফলভাবে শুরু করা।

এই কাজটি যাত্রীদের স্বাচ্ছন্দ্য, পরিচালনগত সুরক্ষা এবং আধুনিক কোচিং স্টকের নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম এমএলআর কোচটির নির্মাণকাজ বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই এটি প্রস্তুত হয়ে বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, যা এই ওয়ার্কশপের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হবে।

আরেকটি উল্লেখযোগ্য সাফল্যের তথ্য দিয়ে তিনি জানান, নিউ বঙাইগাঁও ওয়ার্কশপ এলএইবি কোচের লোড টেস্টিং সুবিধাটি সফলভাবে স্থাপন ও চালু করেছে। এই সুবিধার সাথে এখন লোড থাকা অবস্থায় বগির সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটারের যাচাই পরীক্ষা এখন প্রেরণের পূর্বেই করা হচ্ছে, যাতে ওভারহলকৃত এলএইচবি বগিগুলির অধিক নির্ভরযোগ্যতা, গুণগত মান নিশ্চিতকরণ এবং উন্নত সুরক্ষা মানদণ্ড নিশ্চিত করা যায়।

তাছাড়া, এই ওয়ার্কশপ এলএইবি বগি ফ্রেম ও বোলস্টারের জন্য শট ব্লাস্টিং মেশিনও চালু করেছে। এই পদক্ষেপের ফলে উন্নতমানের সারফেস ফিনিশ সহ মেকানাইজড শট ব্লাস্টিং সম্ভব হয়েছে। যার ফলে রক্ষণাবেক্ষণের উন্নত মানদণ্ড ও পরিচালন দক্ষতায় উন্নতি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla