Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পাহাড়ে বিপর্যয় রুখতে উত্তরবঙ্গে যৌথ সমীক্ষা, উদ্ধারে নামছে 'অর্জুন' বাহিনী

পাহাড়ে বিপর্যয় রুখতে উত্তরবঙ্গে যৌথ সমীক্ষা, উদ্ধারে নামছে 'অর্জুন' বাহিনী

​কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) :নেপালের বিপর্যয়ের পর পাহাড়ে নজর, উত্তরবঙ্গে যৌথ সমীক্ষা; উদ্ধারকাজে 'অর্জুন' বাহিনী গড়ে তোলা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে সরকারিভাবেই তা ঘোষণা করেছেন।​উল্লেখ্য, নেপালের পাহাড়ে সাম্প্রতিক বিপর্যয়ের পর এই মুহূর্তে নতুন করে উদ্বেগ উত্তরবঙ্গের পাহাড় নিয়েও।

পাহাড়ি হ্রদ ফেটে আচমকা জল নেমে আসা, নদীর জলস্তর বৃদ্ধি কিংবা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের পাহাড়ে কেন্দ্র-রাজ্যের যৌথ সমীক্ষার উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।​মঙ্গলবার নবান্নে 'অর্জুন' নামে বিশেষ উদ্ধার বাহিনীরও আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। ২০০ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে নিয়ে তৈরি এই বাহিনীতে কলকাতায় ১০০ জন, উত্তরবঙ্গের পাহাড়ে ৫০ জন এবং সুন্দরবনে ৫০ জন থাকবেন। সদস্যদের বলা হবে 'বীর', তাঁদের নেতৃত্ব দেবেন 'বীরনায়ক'। মাসিক পারিশ্রমিক যথাক্রমে ২৫ হাজার ও ৪০ হাজার টাকা।​উল্লেখ্য, বিপর্যয়ের সময়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা বাহিনীর মূল লক্ষ্য। প্রশিক্ষিত অবসরপ্রাপ্ত সেনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুর্গম এলাকাতেও দ্রুত উদ্ধার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।​এ দিনই দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের চিঠির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। নেপালের বিপর্যয়ের পর ৩১ আগস্ট পাঠানো চিঠিতে পাহাড়ের ঝুঁকি নিয়ে বিশেষ সমীক্ষা, আধুনিক নিকাশি, নিরাপদ এলাকায় নগর সম্প্রসারণ এবং 'আর্লি ওয়ার্নিং সিস্টেম'-এর দাবি জানিয়েছিলেন পাহাড়ের সাংসদ। মুখ্যমন্ত্রী জানান, 'হিমালয়ান স্টাডি'-র প্রস্তাব মুখ্যসচিবকে দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে সমীক্ষা করবে, প্রকাশ করা হবে রিপোর্টও।​বিপর্যয় মোকাবিলায় বার্তা স্পষ্ট - বিপদ আসার পর নয়, প্রস্তুতি শুরু করতে হবে তার আগেই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla