Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

পরীক্ষার্থীদের সুবিধার্থে বেলদায় হাওড়া-রূপসা স্পেশাল ট্রেনের স্টপেজ

ড়গপুর, ৫ আগস্ট (হি.স.): রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) সিবিটি (লেভেল-ওয়ান) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগ হাওড়া ও রূপসার মধ্যে তিন জোড়া বিশেষ মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। খড়গপুর রেল বিভাগের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার সময়কালে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে।

এর মধ্যে ০৮০০৫ এবং ০৮০০৬ নম্বর হাওড়া-রূপসা পরীক্ষা স্পেশাল মেমু ট্রেনের স্টপেজ বেলদা স্টেশনেও দেওয়া হয়েছে।

রেলের এই সিদ্ধান্তের ফলে বেলদা ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক পরীক্ষার্থী ওড়িশার বালেশ্বরে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে সহজে আসা-যাওয়া করতে পারবেন। এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন করে অন্য কোনও ব্যবস্থার প্রয়োজন হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ ট্রেনগুলি ৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নির্ধারিত তারিখগুলিতে চলাচল করবে। বিশেষত ৩, ৪, ৫, ৬ এবং ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ০৮০০৫ এবং ০৮০০৬ নম্বরের ট্রেনগুলি পরিষেবা দেবে।

০৮০০৫ নম্বর হাওড়া-রূপসা পরীক্ষা স্পেশাল মেমু ট্রেনটি সকাল ৮:৩০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১:০০ টায় রূপসা পৌঁছাবে। অন্যদিকে, পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ফেরার জন্য ০৮০০৬ নম্বর রূপসা-হাওড়া পরীক্ষা স্পেশাল মেমু ট্রেনটি রাত ৮:২০ মিনিটে রূপসা থেকে ছেড়ে রাত ১:০০ টায় হাওড়া পৌঁছাবে।

হাওড়া ও রূপসার মধ্যে চলাচলকারী এই বিশেষ ট্রেনগুলির স্টপেজ দেওয়া হয়েছে মেচেদা, পাঁশকুড়া, খড়গপুর, বেলদা এবং জলেশ্বর স্টেশনে। রেল প্রশাসন যাত্রী ও পরীক্ষার্থীদের স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের সময়সূচি, তারিখ ও স্টপেজ সংক্রান্ত তথ্য ভালভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla