Dailyhunt
ফল ঘোষণার আগে মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু

ফল ঘোষণার আগে মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু

মালদা, ৩ মে (হি. স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে রবিবার সকালে হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। সকাল থেকেই তিনি হবিবপুর বিধানসভার একাধিক ধর্মীয় স্থানে গিয়ে পূজার্চনায় অংশ নেন এবং এলাকার মানুষের মঙ্গল কামনা করেন।এদিন প্রথমে তিনি ঐতিহ্যবাহী শিবডাঙ্গী তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরে পুজো দেন।

পরে মন্ডল ২-এর পাকুয়াহাট আদি শ্যামা কালী মন্দিরে গিয়ে মাতৃপুজো করেন। এরপর মন্ডল ৩-এর কেন্দপুকুর ফলানি কালী মন্দিরে পুজো দেওয়ার পর মানিকরা ও বুলবুলচন্ডীর বুড়ি মায়ের মন্দিরেও গিয়ে প্রার্থনা করেন। প্রতিটি মন্দিরে তিনি আগামী ৪ মে ফল ঘোষণাকে সামনে রেখে হবিবপুর বিধানসভার মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন।পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জুয়েল মুর্মু বলেন, "এবার হবিবপুর বিধানসভার সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। মানুষের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।"এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রতাপ সিং, মন্ডল ৩ সভাপতি সঞ্জীব সরকার, এলাকার প্রধান-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla