
ফারুখাবাদ, ২ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের ফারুখাবাদ জেলায় বিভিন্ন থানা এলাকায় ঘটে যাওয়া দুটি চুরির ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মোট ৮ জনকে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ফারুখাবাদ থানা এলাকার সাহেবগঞ্জের বাসিন্দা রাজেশ ভান সাধের বাড়ি থেকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরি হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া গয়নাও উদ্ধার হয়েছে।
অন্যদিকে, একই দিনে কামালগঞ্জ থানা এলাকার বাসিন্দা প্রীতির বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ।
জেলার দুটি বড় চুরির ঘটনার দ্রুত কিনারা করায় তদন্তকারী দুই পুলিশের দলকে ১৫ হাজার টাকা করে নগদ পুরস্কার দিয়েছেন পুলিশ সুপার আরতি সিং।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

