Dailyhunt
ফের অপরিবর্তি রেপো, সিদ্ধান্ত আরবিআই-এর মুদ্রানীতি কমিটির

ফের অপরিবর্তি রেপো, সিদ্ধান্ত আরবিআই-এর মুদ্রানীতি কমিটির

মুম্বই, ৮ এপ্রিল (হি.স.): আবারও রেপো রেট অপরিবর্তি রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার, ৬ এপ্রিল থেকে বুধবার, ৮ এপ্রিল পর্যন্ত চলেছে মানিটারি পলিসি কমিটির বৈঠক।

সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে জ্বালানি তেলের দামে বিপুল বৃদ্ধি হয়েছে। সেই সঙ্গে বিশ্ব জুড়েই অর্থনৈতিক অস্থিরতা রয়েছে। এই আবহেই সুদের হার অপরিবর্তিত রাখল দেশের নীতি নিয়ামক ব্যাঙ্ক। দেশে চলতি অর্থবর্ষে জিডিও নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা। তিনি আরও জানিয়েছেন, দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমান মুদ্রাস্ফীতি ৪ শতাংশের নীচেই রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla