Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রবল বৃষ্টিতে জলমগ্ন হুগলির শ্রীরামপুর, ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মধ্যে

প্রবল বৃষ্টিতে জলমগ্ন হুগলির শ্রীরামপুর, ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মধ্যে

হুগলি, ৬ আগস্ট (হি.স.): প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হুগলির শ্রীরামপুরের বিভিন্ন এলাকা। বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে, বৃহস্পতিবার সকালে দেখা যায় চারিদিকে শুধু জল আর জল। বসতবাড়ি সংলগ্ন এলাকায় জল জমে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হয়েছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, নিকাশি ব্যবস্থার কাজ করা সত্ত্বেও এলাকায় জলে যাওয়ার সমস্যা রয়েছে গিয়েছে। এতে জনগণের অর্থের অপচয় হয়েছে এবং বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর পর্যন্ত জল জমে যাওয়ায় এদিন সকালে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla