Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রবল ঝড়-বৃষ্টি; জালাউনে মৃত ২, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ও গবাদি পশু

প্রবল ঝড়-বৃষ্টি; জালাউনে মৃত ২, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি ও গবাদি পশু

ওরাই, ২৯ মে (হি.স.): উত্তর প্রদেশের জালাউন জেলায় প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের জেরে দু'জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের জেরে ২৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

এছাড়া সাতজন আহত হয়েছেন এবং ৪৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য মোট ১২.৮৮ লক্ষ টাকারও বেশি ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এদিন জেলাশাসক জানিয়েছেন, ঝড়ের ফলে জেলার একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ও বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে জোরকদমে মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। তবে তিনি এও জানান, রাজ্য সরকারের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তার ব্যাপক প্রচার, মাইকিং এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে সারারাত নজরদারি চালানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের কাজও অব্যাহত রয়েছে।

--------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla