Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'প্রাণের পরোয়া করি না, মানুষের জন্য ফিরতেই হবে দেশে', সোজাসাপ্টা হাসিনা

'প্রাণের পরোয়া করি না, মানুষের জন্য ফিরতেই হবে দেশে', সোজাসাপ্টা হাসিনা

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরেই ফিরে যেতে চান নিজের দেশে। বুধবার তা ফের স্পষ্ট করে দিলেন শেখ হাসিনা। জানালেন, সময় এলে দিনক্ষণও বলে দেবেন।

এই সঙ্গে জানাতে ভোলেন নি, "প্রাণের পরোয়া করি না, মানুষের জন্য ফিরতেই হবে দেশে''।

ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এ দেশের মাটিতে প্রথম সাংবাদিক বৈঠক করলেন শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনের জেরে দু'বছর আগে আজকের দিনেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন তিনি। সেই থেকে ভারতেই সাময়িক আশ্রয়ে রয়েছেন হাসিনা। তবে এ বার নিজের দেশে ফিরতে চান।

হাসিনার দাবি, ক্ষমতায় ফেরার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না। তাঁর লক্ষ্য নিজের দেশকে 'সঠিক পথে' ফেরানো। তিনি বাংলাদেশে ফিরলে তাঁকে মেরে ফেলা হতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। তবে এ সবের তোয়াক্কা না করেই বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী।

কেন? সেই কারণও জানালেন। গত দু'বছরে (অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারের আমলে) বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে শুধু পিছিয়েই পড়েছে বলে অভিযোগ হাসিনার। জানালেন, নিজের দেশকে এই প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধারের জন্যই বাংলাদেশে ফিরতে চান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla