
প্রতাপগড়, ২ সেপ্টেম্বর (হি.স.) : টানা ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশের প্রতাপগড়ে ভেঙে পড়ল একটি কাঁচা বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দেড় বছরের এক শিশুর। বুধবার সকালে নবাবগঞ্জ থানা এলাকার ছোট কোঠারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা চন্দ্রপ্রকাশ যাদবের কাঁচা বাড়িটি লাগাতার বৃষ্টির জেরে দুর্বল হয়ে পড়েছিল।
বুধবার সকালে আচমকাই বাড়িটি ভেঙে পড়ে। সেই সময় বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দেড় বছরের প্রিয়াংশ। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামপ্রধান রামপ্যারে এবং প্রধান প্রতিনিধি প্রভাকর প্যাটেল ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

