Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুতিনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প, ইরানকে তোপ মার্কিন প্রেসিডেন্টের

পুতিনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প, ইরানকে তোপ মার্কিন প্রেসিডেন্টের

ওয়াশিংটন, ৩ সেপ্টেম্বর (হি.স.): রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী বলে জানালেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ফের একবার ইরানের সমালোচনায় সরব হয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ রয়েছে আমেরিকার।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন কি না-এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এমনটি চেয়েছিলাম, তবে আমি তখনই তা করতে চাই যখন আমরা কোনও শান্তি চুক্তি করার জন্য প্রস্তুত থাকব। আমি এটা করতে চাই। আমরা রাশিয়া, ইউক্রেন এবং সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। এটি ব্যবসার জন্য দারুণ হবে। রাশিয়ার বিশাল ও অত্যন্ত মূল্যবান ভূখণ্ড রয়েছে। অনেক ভালো কিছু ঘটছে। আমার বিশ্বাস, আমি এখনই এটা করতে পারব। তবে যুদ্ধ যখন শেষের পথে থাকবে, তখনই আমি এটা করতে চাই; আর আমার ধারণা, আমরা তা পারবও।

ইরানকে আক্রমণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রেখেছি। মাঝেমধ্যে তারা কোনও ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। তবে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে-অত্যন্ত জোরালো নিয়ন্ত্রণ। তারা নিজেদের রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মাইন ফেলার সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। তারা এমন একটি রকেট তৈরির চেষ্টা করছিল যা থেকে মাইন ফেলা যায়। এমনটা কারা করে? আপনি কি কখনও এমন কোনও রকেট তৈরি করেছেন যা থেকে মাইন ফেলা যায়? আমি তো এমন কিছুর কথা কখনও শুনিনি, কিন্তু তারা ঠিক সেটাই করছিল। তারা ওটা তৈরি করছিল। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল, তাই আমরা ওটা ধ্বংস করে দিয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla