Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

রাজ্য সরকারের উদ্যোগেই সিলেবাস কমিটির বৈঠক সম্পন্ন

লকাতা, ৪ আগস্ট (হি. স.) : বিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমকে বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে নতুন সিলেবাস কমিটি গঠন করেছে রাজ্য। মঙ্গলবার বৈঠকের পর বিদ্যালয় শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, - অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রের শিক্ষাবিদদের নিয়ে গঠিত এই কমিটি পাঠ্যক্রম পুনর্বিন্যাসের কাজ করবে।

প্রয়োজনে তাঁরা অন্য বিশেষজ্ঞদের সঙ্গেও মতবিনিময় করতে পারবেন। মন্ত্রী কল্যাণ চক্রবর্তী বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের সিলেবাস পর্যালোচনা করা হচ্ছে। তাতে কিছু সীমিত পরিবর্তন হতে পারে, তবে এখনও পর্যন্ত কোনও বই বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। তাঁর দাবি, ২০২৮ শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সাযুজ্য রেখে সম্পূর্ণ নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা রয়েছে। খসড়া প্রস্তুত হলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে এবং বিভিন্ন মহলের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকার জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত 'নো-ডিটেনশন' নীতি বহাল থাকবে। পাঠ্যক্রমে ভাষা শিক্ষার উপস্থাপনা, ইতিহাসের বিভিন্ন অধ্যায়ে কোন বিষয় অন্তর্ভুক্ত হবে- যেমন সিঙ্গুর আন্দোলনে বেচারাম মান্নার ভূমিকা পড়ানো হবে কি না- সে বিষয়েও কমিটি সুপারিশ করবে। ২০২৭ সালের ২ জানুয়ারি 'বই দিবস'-এর আগেই ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে শিক্ষা দফতর। এদিনের বৈঠকে উর্দু প্রসঙ্গেও শিক্ষামন্ত্রীর একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla