Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

রাতভর বৃষ্টিতে জলমগ্ন বোলপুরের বিভিন্ন এলাকা

বোলপুর, ২ সেপ্টেম্বর (হি.স.): মঙ্গলবার রাতভর টানা ও ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বোলপুরের বেশ কয়েকটি এলাকা। নিচু এলাকাগুলিতে জল জমায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জল ঢুকে গিয়েছে বসতবাড়ি থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানেও। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে বুধবার ক্ষোভ উগড়ে দিয়েছেন বাসিন্দারা।

এ দিন স্থানীয় সূত্রে জানা গেছে, বোলপুরের নিচু বাঁধগোড়া, মাঠপাড়া, উদয়নপল্লি-সহ একাধিক এলাকার অবস্থা খুব খারাপ। ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলগুলি নিচু হওয়ায় একটু বৃষ্টিতেই সহজে জল জমে যায়। মঙ্গলবার রাতের টানা বৃষ্টিতে জল এখানকার অনেক বাড়ির ভেতর ঢুকে পড়েছে। বসতবাড়িতে জল ঢুকে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রান্নাবান্না থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম শিকেয় উঠেছে, অনেকেই কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। কেবল বসতবাড়িই নয়, বৃষ্টির জল জমেছে স্থানীয় একটি কলেজ প্রাঙ্গণেও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla