Dailyhunt
সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জানান, ভারত সংকল্প করেছে, ২০৪৭ সালের মধ্যে, যখন আমরা স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করব, তখন আমাদের অবশ্যই 'বিকশিত ভারত'-এর লক্ষ্য অর্জন করতে হবে।

কিন্তু গত আড়াই দশক ধরে সরকার প্রধান হিসেবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যদি আমরা 'বিকশিত ভারত'-এর লক্ষ্য অর্জন করতে চাই, তবে দেশের উন্নয়নে আমাদের 'মাতৃ শক্তি', আমাদের 'নারী শক্তি'-র পূর্ণ শক্তিকে কাজে লাগাতে হবে। সকলেই চায় ২০২৯ সালের লোকসভা নির্বাচনে, আমাদের দেশের 'নারী শক্তি' লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে জনপ্রতিনিধি হিসেবে ৩৩% প্রতিনিধিত্ব পাক। গত কয়েকদিন ধরে আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি। বেশিরভাগ দলই সমর্থন জানিয়েছে। একটি অত্যন্ত ইতিবাচক পরিবেশ দৃশ্যমান। এই বিষয়গুলি নিয়ে আমি আজ সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখেছি, যেখানে আমি আমার চিন্তাভাবনা তুলে ধরেছি। আমি আপনাদের এই প্রবন্ধটি পড়ার এবং অন্যদেরও এটি পড়তে উৎসাহিত করার অনুরোধ করছি। এছাড়াও সকল রাজনৈতিক দলকে অনুপ্রাণিত ও উৎসাহিত করুন যাতে আগামী ১৬, ১৭ ও ১৮ তারিখে (এপ্রিল মাসে) আমরা যখন সংসদে মিলিত হব, তখন অবশ্যই এটি পাস করি এবং সকলে মিলে তা উদযাপন করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla