
কলকাতা, ২ জুলাই (হি.স.): রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বকাপে টিকে রইল বেলজিয়াম। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অব সিক্সটিন বেলজিয়াম। অধিনায়ক ইউরি টিলাম্যানের জোড়া গোলে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে সাদিও মানের সেনেগালের। ২-০ গোলে
এগিয়ে থেকেও রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হল তাদের।
অতিরিক্ত সময়ের শেষ দিকে যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল ম্যাচ তখনই ১২০ মিনিটের মাথায় বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে ডি বক্সে ফাউল করে বসেন সেনেগালের লামিনে কামারা। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচের ১২২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন টিলেমান্স।
এর আগে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের বেশিরভাগ সময় আধিপত্য ছিল সেনেগালের। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হয়েছিল ২-২ সমতায়। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে বেলজিয়াম।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি

