Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ২৮ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ২৮ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নোটিশ

নন্দীগ্রাম, ৪ আগস্ট (হি. স.): রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফরের পরই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীনে থাকা ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে আপাতত বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে। বৈধ নথিপত্র না থাকার অভিযোগেই এই পদক্ষেপ বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সম্প্রতি চার দিনের সফরে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরিকাঠামো পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

জেলার পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রাম-দুই স্বাস্থ্য জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি। কোথাও পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও, কোথাও পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

এর পরদিনই ২৮টি ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ রাখার নোটিশ পাঠানো হয় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. অসিতকুমার দেওয়ান জানান, কয়েক মাস আগে জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন চালানো হয়েছিল। অবৈধভাবে পরিচালিত কয়েকটি সেন্টার তখন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ফের কয়েকটি কেন্দ্র অবৈধভাবে চালানোর অভিযোগ ওঠে।

স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল পরিদর্শন করে ২৮টি সেন্টারের বৈধ কাগজপত্র না থাকার বিষয়টি চিহ্নিত করে। সংশ্লিষ্ট সেন্টারগুলিকে আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ নথিপত্র জমা দিতে পারলে পরবর্তী পর্যায়ে সেগুলি খোলার অনুমতি মিলতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla