Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা

স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা, ৬ আগস্ট (হি.স.): স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ায়।

বৃহস্পতিবারও দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও। শুক্র-শনিও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহভর ঝড়বৃষ্টি এবং দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতেও। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla