Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শান্তিপুরে দুর্ঘটনায় মৃত্যু দম্পতির, হিমাচল থেকে ফিরছিলেন আপেল নিয়ে

শান্তিপুরে দুর্ঘটনায় মৃত্যু দম্পতির, হিমাচল থেকে ফিরছিলেন আপেল নিয়ে

নদিয়া, ৩ আগস্ট (হি.স.): নদিয়া জেলার শান্তিপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দম্পতির। হিমাচল প্রদেশ থেকে তাঁরা ফিরছিলেন আপেল নিয়ে, গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনার বনগাঁ। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ১২ নম্বর জাতীয় সড়কে বাথনা ব্রিজের কাছে। যে লরিতে ওই দম্পতি ছিলেন সেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি লরিতে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের।

হিমাচল প্রদেশ থেকে আপেলবোঝাই করে উত্তর ২৪ পরগনার বনগাঁর উদ্দেশে যাচ্ছিল লরিটি। সেই লরিতেই ছিলেন ওই দম্পতি। দুর্ঘটনাগ্রস্ত লরিটিতে রেজিস্ট্রেশন নম্বর ছিল উত্তর প্রদেশের। হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁর উদ্দেশে রওনা দিয়েছিল লরিটি। সোমবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। লরির কেবিনের ভিতর আটকে ছিলেন স্বামী ও স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla