Dailyhunt

শিমলাতে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার

শিমলা, ৪ এপ্রিল (হি.স.): হিমাচল প্রদেশের শিমলা জেলায় এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খাশাধর গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রেখা। শুক্রবার সন্ধ্যায় খাশাধর গ্রামের বাসিন্দা রবিন পুলিশকে এই খবর দেয়।

সে জানায় যে, তার বাগানে কর্মরত নেপালি বংশোদ্ভূত রেখাকে ঝুলন্ত অবস্থায় পায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাগানের একটি গাছে ওই মহিলার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে। প্রাথমিক পরিদর্শনে মহিলার শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কেবল তার গলায় একটি ফাঁসের দাগ ছিল। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়নি। মৃতের স্বামী পুলিশকে জানিয়েছেন,তিনি সেদিন সকালে কাজে গিয়েছিলেন। তিনি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী বাড়িতে নেই। খোঁজাখুঁজির পর বাগানের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla