Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

শ্রীপাট মেলা উপলক্ষে বাড়ছে ট্রেনের স্টপেজ এর সময়সীমা

কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : শ্রীপাট মেলা উপলক্ষে ঝামাটপুর ও বাহারণ রেল স্টেশনে বাড়ছে ট্রেনের স্টপেজের সময়।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এই প্রসঙ্গে জানিয়েছেন যে, শ্রীপাট মেলা উপলক্ষে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতেই ঝামাটপুর ও বাহারণ স্টেশনে ট্রেনের স্টপেজের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন।

আগামী ২২ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

এদিকে, রেল সূত্রে খবর, কাটোয়া-আজিমগঞ্জ শাখায় গঙ্গাটিকুরি ও সালার স্টেশনের মধ্যবর্তী ঝামটপুর বহরণ স্টেশনে মেলা উপলক্ষে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখেই এই অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ওই স্টেশনে যে সব আপ ও ডাউন যাত্রীবাহী ট্রেনের নির্ধারিত স্টপেজ রয়েছে, সেগুলি এ বার এক মিনিটের পরিবর্তে দু'মিনিট দাঁড়াবে। অর্থাৎ, প্রতিটি ট্রেনের স্টপেজের সময় এক মিনিট করে বাড়ানো হচ্ছে। এর ফলে মেলায় আসা যাত্রীদের ট্রেনে ওঠা-নামার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla