Dailyhunt

শুক্রবার ফের স্ট্রং রুম পরিদর্শনে কুণাল, কটাক্ষ ইসি এবং বিজেপি-কে

লকাতা, ১ মে (হি স): বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিতর্কের পর শুক্রবার সকালে ফের স্ট্রং রুম পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। দলনেত্রীর নির্দেশে এসেছেন বলে জানান কুণাল। কমিশনের ভূমিকায় তৃণমূল যে খুব একটা খুশি নয়, তা তাঁর কথা থেকে স্পষ্ট। একইসঙ্গে বিজেপিকেও নিশানা করেন তিনি।

শুক্রবার সকালে কুণাল ঘোষ বলেন, "বলছে পোস্টাল ব্যালট সেগ্রিগেকেশন হচ্ছে। যাই হোক স্ট্রং রুম এর মধ্যে কিছু লোক ঘোরাফেরা করছে আর ব্যালট এদিক ওদিক করছে এটা সিসিটিভির আওতায় থাকা উচিত। একটা অন্ধকার ঘুটঘুটে ঘর। এখানে নাকি বিদ্যুতের আলো দেওয়া যাবে না।

ব্যাটারির আলোতে কিছু দেখা যাচ্ছে না তার মধ্যে কিভাবে বাছাই হচ্ছে কে জানে? শুনছি নাকি কলকাতা নয় তার বাইরের পোস্টাল ব্যালট ও এখানেই বাছাই চলবে। আজকেও বিকেলে আবার গাড়ি আসার কথা আছে। আমাদের প্রতিনিধি থাকবে।"

কুণাল বিজেপিকে তোপ দেগে বলেন, "কারচুপির চেষ্টা হচ্ছে বলে আমাদের আশঙ্কা। কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে। আমরা তার প্রতিবাদ করেছি এতে ইসি-র জ্বলন হয়েছে। আমরা প্রতিবাদ করলে গায়ে জ্বলন হচ্ছে বিজেপির। ওদের তো চিন্তা নেই। কমিশন তো ওদের হয়েই কাজ করছে। কারচুপির আশঙ্কা ওদের নেই।"

এছাড়া সরকারি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সিসিটিভি-র নজরদারিতে দেখতে দেওয়া উচিত বলেও দাবি জানান কুণাল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং কুণাল ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। প্রতিবাদে ধর্নাতেও বসেন তারা। যদিও রাতেই নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla