
হাওড়া, ২ সেপ্টেম্বর (হি. স.) : বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বুধবার শ্যামপুরের পূর্ব বাসুদেবপুরে গঙ্গা নদীর ধারে ভাঙন পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রশাসনের কর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছর দু'য়েক আগেই বাঁধ সংস্কারে খরচ হয়েছিল কয়েক কোটি টাকা।
তার পরেও এত অল্প সময়ের মধ্যে বাঁধ সংলগ্ন রাস্তা ভেঙে পড়ায় উঠছে কাজের গুণমান নিয়ে প্রশ্ন।
উল্লেখ্য, মঙ্গলবার এখানে ভাঙন পরিস্থিতি দেখা যায়। তবে বুধবারই মেরামতের কাজ শুরু করা হয়েছে। এদিকে, কোটি কোটি টাকা খরচের পরেও কেন নদীবাঁধের এই হাল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তৃণমূল সরকারের আমলে এর আগের কাজের পূর্ণাঙ্গ অডিট করার পাশাপাশি নির্মাণের গুণগত মানও পর্যালোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

