Dailyhunt

সিঙ্গুরে দুটি ট্রাকের সংঘর্ষ, পুড়ে মৃত্যু এক ট্রাক চালকের

হুগলি, ২ মে (হি.স.): একটি ট্রাক অন্য একটি ট্রাককে ধাক্কা মারায় আগুন ধরে গিয়েছিল সেই ট্রাকের ইঞ্জিনে। ট্রাক থেকে বেরোতে না পারায় পুড়ে মৃত্যু হল চালকের। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের গোপালনগরে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কলকাতামুখী লেনে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবারও সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতামুখী রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় নিহত হন ৪ জন, আহত হন আরও ৬ জন| গয়ায় পিণ্ডদান সেরে ছোট ট্রাকে করে ডানকুনির বাড়িতে ফিরছিলেন একটি পরিবারের সদস্য ও তাঁদের পরিজনেরা। সিঙ্গুরের রতনপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতামুখী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে তাঁদের ট্রাকটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক দম্পতি ও তাঁদের দুই বিবাহিতা মেয়ের। আহত হয়েছেন আরও ৬ জন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla