Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সোমবার অন্ধ্রপ্রদেশ সফরে উপরাষ্ট্রপতি

সোমবার অন্ধ্রপ্রদেশ সফরে উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.): অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। সোমবার তিনি এই রাজ্যের এলুরু জেলার মুসুনুরু-তে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

রবিবার উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, সোমবার এই সফরকালে উপরাষ্ট্রপতি মুসুনুরুতে অবস্থিত গুরমেট পপকর্নিকা ফ্যাক্টরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সেখানে তিনি এ দিন ভারতের প্রথম নন-জিএমও উচ্চ ফলনশীল পপকর্ন ভুট্টার হাইব্রিড বীজের সূচনা করবেন| এর পাশাপাশি কৃষকদের সংবর্ধিত করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন| এ দিন অনুষ্ঠানে বক্তব্যও রাখবেন উপরাষ্ট্রপতি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla