Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে চারধাম যাত্রা, কেদার ও বদ্রী দর্শন লক্ষাধিক ভক্তের

সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে চারধাম যাত্রা, কেদার ও বদ্রী দর্শন লক্ষাধিক ভক্তের

রুদ্রপ্রয়াগ, ৪ জুন (হি.স.): সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে চারধাম যাত্রা। প্রতিদিনই বহু পুণ্যার্থী কেদারনাথ ও বদ্রীনাথ-সহ অন্যান্য মন্দির দর্শন ও পূজার্চনা করছেন। পুণ্যার্থীদের সুবিধার্থে সর্বদা তাঁদের পাশে রয়েছে প্রশাসন। এযাবৎ কেদার ও বদ্রী দর্শন করেছেন লক্ষাধিক ভক্ত। বৃহস্পতিবার সকালেও কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির চত্বরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যায়।

সর্বশেষ তীর্থযাত্রার পরিসংখ্যান অনুসারে, এ পর্যন্ত ১০,৫০,৬৭০ জন ভক্ত কেদারনাথ ধামে গিয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করেছেন। পাশাপাশি ৮,৩২,৯০৩ জন তীর্থযাত্রী বদ্রীনাথ ধামে ভগবান বদ্রী বিশালকে প্রণাম জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla