Dailyhunt

তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছে, শ্রীরামপুরে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

হুগলি, ৮ এপ্রিল (হি.স.) : "ভোটের আগে পশ্চিমবঙ্গের মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছে। বুধবার শ্রীরামপুরের সভায় এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভবানীপুর আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি চলে যান আরামবাগে।

সেখান থেকে বলাগড় হয়ে শ্রীরামপুরে যান তিনি। তৃণমূলনেত্রী বলেন, "কল্যাণ আমাকে বলছিল, হুগলি জেলায় অনেক নাম কেটেছে। আমি বললাম, শুধু হুগলি জেলায়? উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়, খোদ কলকাতায়, আমার ভবানীপুর কেন্দ্রে।

মুখ্যমন্ত্রী বলেন, "মাত্র ২ লক্ষ ৫১ হাজার ভোটার ছিল। আগে কেটেছিল ৪৮ হাজার। অ্যাডজুডিকেশনেও ১৪ হাজার। তাঁদের ভবিষ্যতও আমরা জানি না। প্রায় ৬০ হাজারের কাছাকাছি। দিনহাটায় ৩৫ হাজার ভোট কেটে নিয়েছে। রাজবংশী ভোট। দেখে দেখে মুর্শিদাবাদ, মালদহ পুরো বরবাদ।

তিনি প্রশ্ন করেন, "ভবানীপুর কেন বরবাদ? হুগলি জেলা কেন বরবাদ? ২৪ পরগনা, উত্তর দিনাজপুর কেন বরবাদ?"

মমতা বলেন, "আপনারা কি জানেন? মাদার টেরেজার যে মিশনারিজ অফ চ্যারিটি করেছেন, সেই মিশনারিজ় অফ চ্যারিটিরও ৩০০ জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি কল্যাণকে বলছিলাম, দেখে দেখে উকুন বেছেছে বিজেপি। এজেন্সি লাগিয়ে। নিজেদের তো লোক নেই, টাকা আছে। টাকার বড্ড অহংকার। ভারতবর্ষের সব টাকা খেয়ে নিয়েছে।"

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla