Dailyhunt
ত্রিপুরা : আগরতলায় বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলন

ত্রিপুরা : আগরতলায় বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলন

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.) : মহিলাদের পূর্ণ অধিকার বাস্তবায়ন তথা শোষণমুক্ত আদর্শ সমাজ গঠনের দাবিতে ত্রিপুরার বাঙালি মহিলা সমাজের রাজ্য সন্মেলনে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য শাখার উদ্যেগে শনিবার আগরতলায় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


আগরতলার শিবনগরের দলীয় কার্যালয়ে আজ সকাল ১০.৩০ মিনিটে সন্মেলনমঞ্চে প্রথমে প্রাউট প্রবক্তা প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান করেন সভানেত্রী দীপ্তিরানি নন্দি মজুমদার ও প্রদীপ প্রজ্বলন করেন আমরা বাঙালীর রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। বাঙালির গণসংগীত পরিবেশন করেন স্পান্দনিক গোষ্ঠীর সদস্যাবৃন্দ। সভাগৃহে বর্তমান সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সহ ত্রিপুরা রাজ্যে মহিলাদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, বঞ্চনা ও অবিচার ইত্যাদি বিষয়গুলি আলোচনায় প্রাধান্য পায়।

নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে গ্রামস্তর পর্যন্ত সংগঠন বিস্তার করার জন্য আলোচনা করেন।

এদিনের অনু্ষ্ঠানে বক্তব্য পেশ করেন সীমান্তি দেব, গীতাঞ্জলি দাস, সুপর্ণা মজুমদার রায়, নিবেদিতা দেবনাথ, মৌসুমী রায়, শিবানী বিশ্বাস, শতাব্দি সরকার প্রমুখ। সন্মেলন শেষে সীমন্তি দেবের নেতৃত্বে ১৯ জনের ত্রিপুরার রাজ্য বাঙালী মহিলা সমাজের কমিটি পুনর্গঠিত হয়েছে। শেষে মহিলা সমাজের বিভিন্ন অধিকারের দাবি নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

হিন্দুস্থান সমাচার / বিশু / সমীপ


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla