Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উচ্চাকাঙ্ক্ষা থেকে সাফল্যের পথে, ভবিষ্যতের কোচ তৈরিতে সিএবি-র 'ও' লেভেল কোর্সের সূচনা

উচ্চাকাঙ্ক্ষা থেকে সাফল্যের পথে, ভবিষ্যতের কোচ তৈরিতে সিএবি-র 'ও' লেভেল কোর্সের সূচনা

কলকাতা, ৪ আগস্ট (হি. স.): বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ আরও শক্ত ভিতের ওপর গড়ে তুলতে কোচ তৈরির প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো সিএবি-র 'ও' লেভেল কোচেস কোর্স। সেমিনার কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘ কয়েক মাস ধরে চলবে এই প্রশিক্ষণ কর্মসূচি।

শুধু আগ্রহী কোচদের স্বপ্নপূরণ নয়, বাংলার ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করছে সিএবি।

উল্লেখ্য, এই কোর্সে ২৪০ জনেরও বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। বিসিসিআই অনুমোদিত প্রশিক্ষণ পদ্ধতি এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট-দর্শনের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হবে। উদ্দেশ্য, আগামী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলার জন্য দক্ষ, প্রত্যয়ী এবং স্বীকৃত কোচদের একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করা।

এদিন কোর্সের উদ্বোধনের আগে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাংলার সিনিয়র দলের বর্তমান প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্ল, সিএবি-র অ্যাপেক্স কাউন্সিল সদস্য সুরজিৎ লাহিড়ি এবং সেমিনার কমিটির চেয়ারম্যান সৌগত চট্টোপাধ্যায়। উপস্থিত সকলেই এই উদ্যোগকে বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁদের বক্তব্য, একজন দক্ষ কোচই সফল ক্রিকেটারের ভিত্তি নির্মাণ করেন, আর সেই লক্ষ্যেই সিএবি ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla