Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উপরাষ্ট্রপতি রবিবার কেরলম সফরে, রয়েছে কয়েকটি কর্মসূচি

উপরাষ্ট্রপতি রবিবার কেরলম সফরে, রয়েছে কয়েকটি কর্মসূচি

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন রবিবার এক দিনের সফরে দক্ষিণ ভারতের রাজ্য কেরলমে যাবেন। উপরাষ্ট্রপতি কোট্টায়ামে মালয়ালম দৈনিক 'দীপিকা'-র ১৪০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উদ্বোধন করবেন। তিনি কান্নুরে রাজ্যসভার সাংসদ সি সদানন্দন মাস্টারের আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।

উপরাষ্ট্রপতির এই সফর উপলক্ষে রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনটি রাজ্য সফর করছেন উপরাষ্ট্রপতি। এর আগে তিনি কর্ণাটক সফর করেছেন, আর শনিবার গোয়ার পানাজিতে সে রাজ্যের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন উপরাষ্ট্রপতি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Hindusthan Samachar Bangla