হরিদ্বার, ২২ নভেম্বর (হি.স.): ২০২৭ সালে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হতে চলেছে| রবিবার থেকেই তার প্রস্তুতি শুরু করে দিলো বিজেপি| এদিন হরিদ্বারে প্রেমনগর আশ্রমে বিজেপির বর্ধিত রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই বৈঠকের সূচনা করেন। বিজেপির রাজ্য সভাপতি মহেন্দ্র ভাট, রাজ্য প্রভারী রাম মাধব, সহ-প্রভারী বাঁশুরি স্বরাজ-সহ দলের ঊর্ধ্বতন নেতা, পদাধিকারী এবং বিভিন্ন মোর্চার কার্যকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করা, দলের আগামী কর্মসূচি এবং নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা হয়। উত্তরাখণ্ডে টানা তৃতীয়বার সরকার গঠন করার লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, বিজেপি কর্মী-ভিত্তিক দল এবং বছরের ৩৬৫ দিনই নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। তিনি বলেন, রাজ্য থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে। সরকারের পরিকল্পনা ও সাফল্যগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি উত্তরাখণ্ডের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করা হবে। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ধামি জানান, মুখ্যমন্ত্রীর মুখ আদতে বিজেপি। তিনি বলেন, বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং সংগঠন ও কর্মীদের শক্তির ওপর ভর করেই নির্বাচনের ময়দানে নামবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
